ছাই রঙা সুখ
(মাইলস্টোন স্কুলে প্লেন দূর্ঘটনাকে কেন্দ্র করে)তোমাদের জামদানি আকাশ থেকে
একটা বিমান
ইকারাসের মতো গলে গলে পড়ে গেল
ইকারাস পড়েছিল আইকারে
আমাদের সুখি বিমান সুখ ছড়িয়ে
পড়ে গেল স্কুল ভবনে
সুখের রং তীব্র কালোও হয়
কারো কারো সুখের শরীর ঝাঁঝড়া হয়ে গেলো
আকাশে বাতাসে,ধুঁয়োর নিমন্ত্রণ ছড়িয়ে পড়ে
এই নিমন্ত্রণে কে না এসেছে
ছাত্ররা অবুঝ—সুখ চেনে না
তাই তো,প্লেনটি অবুঝ শিশুদের আকাশে
কালো কালো সুখ ছিটিয়ে দিয়ে চলে গেলো
গোলাপী আগুণ
আমার পাঁজরের বেলকোনিতে তবু
ফুটে আছে শরতের গোলাপ
অশরীরী রোদের ঝাঁক ঝুলে আছে গ্রীলে
তুমি এদিকে এসেই দেখো
একটা গোলাপী আগুণ নিয়ে
বসে আছি তোমাকে দেবো বলে
শশকের মতো
আমার ডান হাতে এঁকে আছে মৌলিক রং
চোখদ্বয়
আমার চোখদ্বয় উড়ছে
পৃথিবীর গ্রহে—উপগ্রহে
কাকে যেনো দেখবে
কাকে দেখেনি বহুকাল
এর মাঝে—
অনেক স্যাবুটাজ ঘটে গেছে বাংলায়
নন্দিনী মরে গেছে বহু বছর আগে
অভিমাণে পুকুরে ঝাঁপ দিয়েছিল—আর ওঠেনি
এখন অব্দি ওঠেনি
অথচ,চোখদ্বয় দাঁড়িয়ে আছে এক ঠায়
মাথাকে জিজ্ঞেস করেছিলাম
আমার চোখদ্বয়কে সামলাও
মাথাটা আস্তে উত্তর দেয়
’আপনার চোখদ্বয় গর্ভ থেকেই অন্ধ’
ঈশ্বর আমার প্রেমিকা
শব্দকে বলেছিলাম
আমার প্রেমিকার কান অব্দি যাও
আমার বহুকালের একটা কবিতার আবৃত্তি আছে
বাতাসকে বলেছিলাম
আমার প্রেমিকার অধর অব্দি যাও
আমার বহুদিন থেকে একটা চুম্বন রাখা আছে ঠোঁটে
তারা দুজনেই আমার নিমন্ত্রণ নিয়ে যায়
প্রেমিকার সিথানে ঈশ্বর ঘুমিয়ে আছেন বহুকাল থেকে
ঈশ্বর আমার চুম্বনের ঢঙ দেখে
আমার কবিতার আবৃত্তি শুনে
আমাকে মানুষ ভাবেন নি
আরো পড়ুন....
কবিতা খিদে ও অর্থনীতিবিদ পড়ুন এখানে
কবিতা হীরক রঙের ভাত পড়ুন এখানে
কবি খৈয়াম কাদের বিষয়ক প্রবন্ধ পড়ুন এখানে
মৃত মানুষের ঘ্রাণ বিক্রি করি পড়ুন এখানে
মিনিখ ও মেরাজের নৈঃশব্দ পড়ুন এখানে
কবিতা অরফিয়াস পড়ুন এখানে
বাংলা একাডেমি পড়ুন এখানে
মাটির হেঁসেল পড়ুন এখানে
উপসচিব ও অন্যান্য কবিতা পড়ুন
ছবি ব্লগ কিস্তি ২ এখানে
জুবিলিদের পাশের বাড়ির মেয়েটি পড়ুন এখানে
কবিতা উপসচিব ও অন্যান্য পড়ুন এখানে
অন্ধ আয়নার গল্প পড়ুন এখানে
মেডিকেল ও কাঁটাপাথর এখানে পড়ুন
গোলাম কিবরিয়া পিনু'কর্মকান্ড নিয়ে বিন্তর আলোচনা পড়ুন
৫টি কবিতা পড়ুন এখান
সোনালী কাবিন পাঠ আলোচনা এখানে
পাঁচটি কবিতা পড়ুন
ঝাউপাতার ঝাঁপতাল এখানে পড়ুন
ছবি আর্কাইভ ১ দেখুন
দেহখানি তার চিকন চাঁদ এখানে
নীলিতারা পড়ুন


0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনাকে