বায়োডাটা। দ্বীপ সরকার। biodata of dweep sarkar

দ্বীপ সরকার।। কবি
দ্বীপ সরকার



সম্পর্কিত

আমি দ্বীপ সরকার, একজন বাংলা সাহিত্য লেখক। আমার লেখার জগৎ কবিতা, প্রবন্ধ, গল্প ও দর্শনের ভেতর দিয়ে গড়ে উঠেছে। আমার লেখালেখি শুরু হয়েছিল কৈশোরে, যখন বাস্তবতা ও কল্পনার সীমারেখা আমার কাছে ধীরে ধীরে অস্পষ্ট হতে শুরু করে। সেই সময় থেকেই আমি চেষ্টা করি মানুষের ভেতরের জগৎ, সমাজ, ভালোবাসা ও অস্তিত্বের প্রশ্নগুলোকে লেখার ভাষায় প্রকাশ করতে।

আমি বিশ্বাস করি সাহিত্য কেবল বিনোদনের জন্য নয়—এটি মানুষের চিন্তা ও অনুভূতিকে জাগিয়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। আমার লেখায় আমি চেষ্টা করি সহজ ভাষায় গভীর অনুভূতি তুলে ধরতে, যাতে পাঠক নিজের অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পান।

এই ব্লগটি আমার ব্যক্তিগত সাহিত্য আর্কাইভ, যেখানে আমার কবিতা, প্রবন্ধ, গল্প এবং সাহিত্যচিন্তা সংরক্ষিত ও প্রকাশিত হয়।


ব্যাক্তিগত পরিচয়ঃ
প্রকৃত নাম মোঃ শহিদুর রহমান। এটাই সার্টিফিকেট নাম। তবে দ্বীপ সরকার ছদ্ম নামেই লিখি। জন্ম,১ মার্চ,১৯৮১। গয়নাকুড়ি,শাজাহানপুর,বগুড়া। মুসলিম পরিবারে।

শিক্ষাগত যোগ্যতাঃ
দাখিল (মেট্রিক),১৯৯৫, এইস এস সি, ১৯৯৭, ডিগ্রী ১৯৯৯ইং।


প্রকাশিত গ্রন্থঃ
ভিন্নভাষার গোলাপজল (২০১৮) কবিতা
ডারইউনের মুরিদ হবো (২০১৯) কবিতা
ফিনিক্স পাখির ডানা (২০২০) কবিতা
জখমগুচ্ছ (২০২৪) কবিতা
(সবগুলোর প্রকাশনা সংস্থা অনুপ্রাণন, ঢাকা)
বুবুন শহরের গল্প (২০২৫) গল্প (বুনন,সিলেট)

পত্রিকা প্রকাশনাঃ
কুয়াশা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ