নিয়নের মেয়ে।। দ্বীপ সরকার
টিকোটিন মিশ্রিত কুয়াশার মৌতাত ফুটবে
তোমার ভৈরবী কেশকুঞ্জে
খোলসমুক্ত কিছু স্বর্ণলতিকা
পরজীবী বৃক্ষের মতো
চোরাগলিতে,আক্ষেপ ছড়িয়ে যায়-
সকালে পুরোদোস্তর সোঁদালী পিরিচে রঙ চা
বিবিক্ত মোড়ে,আবেক উড়ে য়ায়
কিছু জ্যাম, আটকে দিয়েছে
দুঃখ সড়কে-দুঃখবাহী যান্ত্রীক বাস
নিয়নের মেয়ে,তুমি আসতে পারো
চন্দ্রহননের জোসনাদূরে কুহুক ফিরছে আজ
মিনারের কাছে নন্দিত ঝালোরে ফুটছে আযান
কেউ নেই,প্রশ্ন তুলবার
কতকাল আগে,সঁপেছি তোমাতে-আমার পাঁজর
তোমার,নিকেলের চুড়িবন্ধনিতে
বায়োস্কোপের মতো চিকচিক অভিনয়
আমি জানি-এইসব ফসলের দুঃখ
আমাদের এই গলিতে,কুকুর নেই
কিছু মুখ ভাসে,কাঁপে-হৃদয়ে
আসো ও মেয়ে,এসেই দেখো
শহরের ধুলোবালিতে কার পদচিহ্ন দেখা যায়
আরো পড়ুন
অন্ধ আয়নার গল্প পড়ুন এখানে
মেডিকেল ও কাঁটাপাথর এখানে পড়ুন
গোলাম কিবরিয়া পিনু'কর্মকান্ড নিয়ে বিন্তর আলোচনা পড়ুন
৫টি কবিতা পড়ুন এখান
সোনালী কাবিন পাঠ আলোচনা এখানে
পাঁচটি কবিতা পড়ুন
ঝাউপাতার ঝাঁপতাল এখানে পড়ুন
ছবি আর্কাইভ ১ দেখুন
দেহখানি তার চিকন চাঁদ এখানে

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনাকে